দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কল্যানী সৈয়দপুর গ্রাম থেকে পবিত্র কোরআন শরিফ চাকু দিয়ে কুপিয়ে অবমাননার দায়ে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
২১ এপ্রিল বুধবার সকালে সৈয়দপুর গ্রামের জনৈক মজিবর রহমান ও বানেছা বেগম দম্পত্তির ছেলে বাহার উদ্দীন (২৫) মসজিদ থেকে কোরআন শরিফ নিজ বাড়িতে নিয়ে এসে ধারালো চাকু দিয়ে কুপিয়ে খ-বিখ- করায় স্থানীয় এলাকাবাসীদের মাধ্যমে সংবাদ পেয়ে ওসি আবদুল মতিন প্রধানের নির্দেশে বীরগঞ্জ থানার জরুরি ডিউটি চলাকালীন অবস্থায় এসআই আবু হাসনাত জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দায়ী যুবককে আটক করে কোরআন অবমাননার দায়ে বীরগঞ্জ থানার মামলা নং-১৩, তাং- ২১/০৪/২০২১ ইং দায়ের করে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যপারে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার।