লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ৯জন পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করেছেন সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম। বুধবার বিকেলে সিংড়া পৌর শহরের বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫জন পথচারী ও ৪জন ব্যবসায়ীর কাছ থেকে এই জরিমানা করা হয়। এ সময় রমজানে বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মাইকিং করা হচ্ছে।