নিয়ামতপুর উপজেলা সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে.....রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য বিভিন্ন ব্যধিতে ভূগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও তার ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান শেষে পানিশাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।