পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার পথচারী ও ভ্যান-অটো চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ধামইরহাট থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশের তত্বাবধানে ধামইরহাট থানার উদ্যোগে ২০ ও ২১ এপ্রিল উপজেলায় ঐতিহাসিক নিমতলী মোড়, কাঁচা বাজার, উপজেলা ক্যান্টিন, টিএন্ডটি মোড় ও আমাইতাড়া মোড়ে এসব ইফতার বিতরণ করেন ধামইরহাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুল মমিন। করোনা কালীন সময়ে অনেকটা কর্মহীন হয়ে পড়া পথচারী, ভ্যানচালকরা এই ইফতার সামগ্রী পেয়ে পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। একদিকে জীবনের ঝুকি নিয়ে সাধারণ মানুষের জীবনকে সুরক্ষিত রাখার ব্রত নিয়ে সরকারের এই গুরুত্বপূর্ন বাহিনীর কর্মকর্তা ধামইরহাট থানার কর্মকর্তা ইনচার্জ গণমাধ্যমকে জানান,আজ আমরা দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করছি এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। লকডাউন এর কারণে অনেক দিনমজুরদের উপার্জন না থাকায় তারা ঠিক মত দু’বেলা খাবার যোগাতে হিমশিম খাচ্ছে। তাই আমরা গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি।’ সংকটময় এ সময় তিনি দরিদ্র মানুষদের প্রতি সদয় হয়ে সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। বিতরণ কালে উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালে, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, মেহেদী হোসান প্রমুখ উপস্থিত ছিলেন।