কয়রায় কোভিড-১৯ ভাইরাস দ্বিতীয় ধাপে প্রতিরোধে ও চলমান লকডাউন যথাযথ ভাবে পালন নিশ্চিত কল্পে কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে উপজেলা বাসীকে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে থানা পুলিশ প্রশাসন। ইতোমধ্যে কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি ইউনিয়নে ৪ জন পুলিশ অফিসারের সমন্বয়ে বিট পুলিশিং চালু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সব সময় কাজ করছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যকে সভাপতি করে কমিউনিটি পুলিশিং এর সদস্য আনসার, দফাদার, গ্রাম পুলিশের সমন্বয়ে ১০/১২ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। বিট পুলিশের অফিসারগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহায়তা নিয়ে ওয়ার্ড কমিটিকে তদারকি করছে। ওসি মোঃ রবিউল হোসেনের নেতৃত্বাধীন এ বিট পুলিশিং কর্মকর্তা ও ওয়ার্ড কমিটির সদস্যরা উপজেলার হাট-বাজার, ওলি-গলি সহ প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছেন। যাতে কোন মানুষ কোথাও একত্র হয়ে কোন প্রকার গ্যাদারিং করতে না পারে। সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখেতে এ কমিটি ব্যাপক ভুমিকা রাখছে। সকব সময় চলছে মাইকিং ও প্রচার প্রচরনা। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে কয়রা সদর ও কয়রা সেতুতে ২টি চেক পোস্ট বসানো হয়েছে। করোনা মোকাবেলায় ও সরকার ঘোষিত লকডাউন সঠিক ভাবে পালন করতে ওসির নেতৃত্বে বিট পুলিশিং গঠন,ওয়ার্ড কমিটি, মোবাইল টিম গঠন, সচেতনতা কর্মসূচিসহ নানা ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাই তারা এইসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক আছাদুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন সফল করতে কয়রা থানার পুলিশ করোনা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে জন সচেতনতায় দিন-রাত প্রচার প্রচারনা করে যাচ্ছে। বিভিন্ন জায়গাতে লোক সমাগম বিরত রাখতে ব্যাপক ভূমিকা রাখছে। পুলিশের পক্ষ থেকে এত তোরজোর অত্যন্ত প্রশংসার দাবিদার। কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমরা সচেতনতার জন্য বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা ও মাইকিং অব্যাহত রেখেছি। বিট পুলিশিং কমিটির মাধ্যমে, ইউনিয়ন পরিষদ, আনসার ব্যাটালিয়ান ও গ্রাম পুলিশও এক যোগে জনসাধারণকে করোনা প্রতিরোধে নানা সচেতনতা মূলক কার্যক্রম মেনে চলতে উদ্ধুদ্ধ করছে। জনগণের স্বার্থেই করোনার প্রতিরোধ আমরা কাজ করছি। লকডাউন নিশ্চিত করতে মাঠে সব সময় পুলিশ সদস্যরা কাজ করছে। যার যার অবস্থান থেকে সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী চলাফেরা করতে হবে। বৈশ্বিক মহামারী থেকে সকলকে মিলে দেশকে রক্ষা করতে হবে। করোনা প্রতিরোধে তিনি এ ব্যপারে কয়রা থানা বাসীর সহযোগীতা কামনা করেন।