রাজশাহীর বাঘায় কোহিনুর বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোহিনুর বেগম লালপুর উপজেলার বেরিলাবাড়ি এলাকার বাসিন্দা
মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
জানা যায়, হাইপারটেনশান ও ডায়াবেটিস রোগ সংক্রান্ত জটিলতায় ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি হন। চিকিৎসা চলাকালিন তিনদিন পর মঙ্গলবার সকালে তিনি মারা যায়। তবে স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তির সময় তার শরীরে করোনার কোন উপসর্গ ছিলনা। তার গায়ে কয়েক দিন থেকে জ¦র ছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ জানান, তার গায়ে জ¦র থাকায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির লাশ দাফন করার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলায় ১৯ এপ্রিল পর্যন্ত মোট ১৭৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৭০ জন সুস্থ হয়েছে। তিনজন আইসোলেশানে চিকিৎসাধীন রয়েছে।