নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কোর্টের ওয়ারেন্টমূলে জাকির হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার হাতুড় ইউনিয়নের ফরমানপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, সোমবার (১৯ এপ্রিল) দুপুরে থানার এসআই শামীম ও এএসআই শাহীন জাকিরকে তার বাড়ি থেকে আটক করেন।