রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ প্রকল্পে কমিউিনিটি ক্লিনিকে ওয়াশ রুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) উপজেলার দুটি কমিউনিটি ক্লিনিকের এই কাজ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা পাপিয়া সুলতানা হরিনা ও আড়পাড়ায় এই দু’টি কমিউনিটি ক্লিনিকের কাজের উদ্বোধন করেন।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা অঙ্গিকার বাস্তবায়রে জন্য উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির দেয়া বিশেষ প্রকল্পে মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে ওয়াশ রুম নিমান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহমেদ, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।