রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্যাঙগাড়ী-চাঁনপুর গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম সরকার ইন্তেকাল করেছেন। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে তিনি মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বিএনপির প্রতিষ্ঠকালিন সময়ে রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি গড়গড়ি ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতা যুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তার পিতার নাম আলহাজ¦ ইমান আলী সরকার। নজরুল ইসলাম ৬ ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।
বিকেল সাড়ে ৫টায় সরেরহাট-দাদপুর হাইস্কুল মাঠে জানাযা নামাজ ও রাষ্ট্রীয় মর্যদা শেষে গ্রামের কবর স্থানে দাফন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ^াসী ছিলেন নজরুল ইসলাম। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।