বিরলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। আদালতের আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীর পরিবার।
উপজেলার রাণীপুকুর ইউপি’র মৃত ওয়াজ উদ্দীনের পুত্র নজরুল ইসলাম, মৃত মছিউদ্দীনের পুত্র আরফান আলী ও আবদুল আজিজের পুত্র মঞ্জুরুল ইসলাম জানান, জেলা দিনাজপুরের বিরল সিনিয়র সহকারী জজ আদালতের ১০/২০২১ অন্য নং মোকদ্দমার গত ০৪ এপ্রিল/২০২১ তারিখের স্থিতিবস্থার নোটিশে একই গ্রামের মৃত হামিজুল্ল্যার পুত্র আবদুল মোতালেব মির্জাপুর মৌজার ২৮৩/৬৬২ নং দাগে ১৪ শতক মধ্যে ০৫ শতক জমির উপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রাপ্ত হলেও প্রভাব খাঁটিয়ে বিবাদীয় জমিতে একের পর এক কার্যক্রম পরিচালনা করছেন। ওই কার্যক্রমে বাঁধা প্রদান করতে গেলে ভূক্তভোগীদের নানারকমের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোয় ভূক্তভোগীগণ আদালতের আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে আবদুল মোতালেব এর সাথে যোগাযোগ এর চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।