দিনাজপুরের ঘোড়াঘাটে মঞ্জুর মন্ডল (৩৫) নামের এক ব্যাক্তিকে অপহরণ করে ঘরে আটকে রেখে মুক্তিপনের দাবীতে নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগ নেতা সৈয়দ রশিদুল আলম পল্লবের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ নাজমুল হাসান দুর্জয়(২৫) ও মাহবুবুর রহমানের পুত্র উমায়ের মন্ডল (২৭) সহ ২জনকে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এ ব্যপারে অপহৃতর ছোট ভাই শিরু মন্ডল ঘোড়াঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার আব্দুল্লাহ পাড়ার রজ্জব আলীর পুত্র মিল্টন মন্ডল সহ ৫/৬জন পুর্ব পরিচিত গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার ধাপেরহাট খামারপাড়ার শরিফ উদ্দিনের ছেলে মঞ্জুর মন্ডলকে অপহরনের উদ্দেশ্যে দেবীগঞ্জে যাওয়ার কথা বলে মাইক্রোবাসযোগে গত ১৪্ই এপ্রিল সকালে ধারেপরহাট বাসষ্ট্যান্ডে নিয়ে যায়। তারা দেবীগঞ্জে গেলে সেখানে আরো এক যুবক তাদের সাথে যোগ দেয়। তারা সারাদিন ঘোরাফেরা করার পর রাত সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার সাতপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা রাশিদুল আলমের পানির পাম্পের ঘরে আটকে রেখে ওই মঞ্জুর মন্ডলের নিকট ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে। অপহরনকারীরা পরদিন বেলা প্রায় ২টা পর্যন্ত মঞ্জুরকে মারপিটসহ বিভিন্নভাবে শারীরীক নির্যাতন করে। অতিষ্ঠ হয়ে মঞ্জুর তার মোবাইল ফোন থেকে চাচাত ভাই আনিছুর রহমানকে ঘটনা জানায়। আনিছুর ৯৯৯ নং ফোন করলে ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ওই রশিদুলের পানির পাম্পের ঘর থেকে মঞ্জুর মন্ডলকে উদ্ধার করে ও নাইমুল হাসান দুর্জয় ও উবায়ের মন্ডলকে আটক করে। অপর অপহরনকারীরা পালিয়ে যায়।