ঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা না করলে আগামী কিছুদিনের মধ্যেই মারা যেতে পারেন রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি এমন আশঙ্কা করেছেন তার চিকিৎসক।
তার চিকিৎসক জানিয়েছে, সম্প্রতি রক্ত পরীক্ষায় দেখা গেছে নাভালনির হৃদরোগে আক্রান্ত হওয়া ও কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ চিকিৎসার দাবিতে গত ১৮ দিন ধরে অনশনে রয়েছেন নাভালনি। নাভালনির ব্যক্তিগত চিকিৎসকসহ চারজন জেল কর্তৃপক্ষের কাছে জরুরিভিত্তিতে তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে নাভালনির শারীরিক পরীক্ষার অনুমতি চেয়েছেনতারা। গত বছরের আগস্টে বিষ প্রয়োগে তাকে হত্যার চেষ্টা করা হয়। এরপর জার্মানিতে চিকিৎসা নিয়ে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরে গ্রেপ্তার হন তিনি। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে ফেব্রুয়ারিতে তাকে সাড়ে তিন বছরের কারাদ- দেয় মস্কোর একটি আদালত।