খুলনার পাইকগাছায় বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা পুত্র, হরিঢালী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক, কপিলমুনি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সরদার গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজীউন) তিনি করোনা, ডেঙ্গুসহ নানা উপসর্গ নিয়ে জটিলরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০ টা ২০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি সর্বশেষ স্থগিত ইউপি নির্বাচনে হরিঢালী থেকে চেয়ারম্যান পদের স্বতন্ত প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্ধতা করছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।