বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় মহিলা মাদ্রাসার রুমে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-মানবাধিকার সম্পাদক, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী আনিসুজ্জামান আসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইন্জিনিয়ার আজিম উদ্দিন আজিম। বক্তব্য রাখেন পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোফাখখারুল হক টুটুল। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আপষহীন নেত্রী, তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করেন পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ শরীফুল ইসলাম শরীফ।