রাজশাহী-১ আসনের সাংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ ওমর ফারুক চৌধুরীর মা মঞ্জুুরা বেগম চৌধুরীর দাফন সম্পন্ন করা হয়েছে। দুুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক মাও. ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা জানাযা নামাজ পড়ান। পরে কাদিরগঞ্জ পারিবারিক কবরস্থান মাটি দাফন করা হয়।
জানাযাতে অংশগ্রহণ করেন, রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, তার বড় ভাই হাসনাত চৌধুরী, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপজেলা হতে আগন আওয়ামী লীগের নেতাকর্মী ও সামাকিজ সংগঠরে নেতৃবৃন্দ।
উল্লেখ্য এমপি ওমর ফারুক চৌধুরীর মা অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মারা যায়।