দিঘলিয়ার ইতিহাসে এই প্রথম প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান তার লভ্যাংশের সিংহ ভাগ অর্থই মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, ও গরীব, দুস্থ, অসহায় মানুসের মাঝে বিতরণ করেন। আকন ডেয়ারি খামারের মালিক মুরাদ হোসেন সোহাগ। এ বিষয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, মুরাদ হোসেন সোহাগ এ প্রতিবেদককে জানান, তিনি ৩৫০ টি গরু যা থেকে প্রতিদিন ৪৫০ কেজি দুধ উৎপাদন করা হয়, ১০-১২ টি ছাগল, ও কয়েক বিঘা জমি নিয়ে মৎস্য চাষ করে সাফল্য অর্জন করেছে, এ সময় মুরাদ হোসেন সোহাগ আরো বলেন বেস কিছু হাস, মুরগী, ও কয়েক প্রজাতীর পাখি ও পালন করছে এবং আকন ফিস এ- ফিসারিস নামে ও একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে দিঘলিয়ার আকন ডেইরি ফিড প্রতিষ্ঠান সর্ব মোট ৫০ জন শ্রমিক রয়েছে, তিনি মুলত এই ব্যাবসা প্রতিষ্ঠান থেকে আয়কৃত অর্থ সাধারণ অসহায় গরীব দের মাঝে বিতরণ করে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করে, এমনকি তেরখাদায় ও মুরাদ হোসেন সোহাগ এর আকন ফিস এ- ফিশারিস নামে আরো একটি প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে আয়কৃত অর্থ ও এ কী ভাবে গরীব দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেন।