শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত গ্রাম সোহাগপুর বিধবাপল্লীর বীর জায়াদের মাঝে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান ও করোনা ভাইরাসের সংক্রমণ-রোধে চলমান লকডাউন উপলক্ষে বিধবাপল্লীর বিধবাদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এসময় শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।