নওগাঁর পত্নীতলায় করোনা আক্রান্ত হয়ে শেলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টায় তিনি করোনা ওয়ার্ডে মারা যান। সে উপজেলার মাটিন্দর ইউনিয়নের বামইল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শেলির করোনা রেজাল্ট পজিটিভ হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টায় তিনি মারা যান। মৃত শেলী নানা রকম শারিরীক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। নিহতের লাশ স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়ি বামইলে পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।