লকডাউনকে ঘিরে দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরে চলছে ছোট আকারের যান।
ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপপ্লজায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।দূর পাল্লার কোনো প্রকার যানবাহন ও প্রয়োজন ব্যতীত জনসাধারণ চলাচল করলেই বাধা দিচ্ছে পুলিশ। এছাড়াও আশুগঞ্জ শহরের দোকানপাট, শপিংমলসহ সরকার নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকলেও শহরে বসেছে সাপ্তাহিক বুধবারের হাট।
শহরের বিভিন্ন অলিগলিতে বসেছে হাঁস-মুরগি, কবুতর, মসলা, কাঁচা বাজারসহ বিভিন্ন রকমের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। এসব হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তবে এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলঅ নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বি,¦াস জানান,সরকার ঘোষিত লকডাউন পালনে কোন বিখল্প নাই। যারাই এর ব্যাতিক্রম করবে তাদেও আইনের আওতায় আনা হবে।