দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব আধুনিক ডিজিটাল বহুতল ভবন নির্মাণ, সাংবাদিক কল্যাণ তহবিল গঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি পাঠাগারসহ উন্নয়ন কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিলেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পার্বতীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি শ আ ম হায়দার।
প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বলেন, প্রেস ক্লাবের সকল কর্মকা- আপনাদের দ্বারাই ভবিষ্যতে পরিচালিত হবে। প্রেসক্লাব হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী একটি প্রতিষ্ঠান। সাধারণ মানুষের এটি হচ্ছে আস্থার ঠিকানা। মানুষ বিভিন্ন দরকারে প্রেসক্লাবে ছুটে আসেন। তাই আপনাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কল্যাণ ও ঐতিহ্য ধরে রাখা।
এ সময় উপস্থিত ছিলেন, যায়যায় দিনের প্রতিনিধি আজিজুল আলম বাবলু, অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজ২৪.কমের সম্পাদক মোস্তাকিম সরকার, দৈনিক দেশ রুপান্তর এর প্রতিনিধি সোহেল সানী, করতোয়া'র প্রতিনিধি মন্জুরুল আলম, ইনকিলাবের প্রতিনিধি এমএ জলিল সরকার, সমকালের প্রতিনিধি মাহমুদুর রহমান, সংবাদের প্রতিনিধি মোক্তারুল আলম, খবর প্রতিনিধি জাকির হোসেন। বিশেষ সাধারন সভা শুরুর পূর্বে প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করায় পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক কে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানান। বিশেষ সাধারন সভাটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন।