দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ মাজারপাড়া বিশিষ্ট লেখক কবি সংগঠক আবদুল হাদীর নিজস্ব বাসভবনে সাফল্য সাহিত্য আড্ডা গতকাল বোনার পাড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা কবি আবদুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক গাইবান্ধা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক, কবি, সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এযোড,আবুল কাসেম ইয়াসবীর, অভিযান সম্পাদক কবি হাফিজুল হেলালি বাবু, কবি লেখক গীতিকার আহসানুল হাবিব মন্ডল। কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন কবি আক্তারুজামান সুলতান, কবি ডাঃ মোঃ ইকবাল হোসেন, কবি শহীদুল ইসলাম, কবি এস এম রোকন পাশা, কবি গোলাম রব্বানী, কবি মোকছেদ আলী, কবি বিপ্লব ইসলাম, কবি তারেক বাশার, কবি শাকিল বিন মাসুদ, কবি জিয়াউর রহমান, কবি আছিমুজ্জামান সাকিব, কবি জাহাঙ্গীর আলম আজাদ, কবি মমতা রানী চাকী,কবি কুমকুম পাশা, কবি ফিরোজ কবির, কবি জুবায়ের, কবি আবদুল লতিফ, কবি মিজানুর রহমান, কবি তছলিম উদ্দিন, কবি তাপস মন্ডল, কবি মাসুদ রানা ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর ও সাধারন সম্পাদক হাফিজার রহমান হাবিব প্রমুখ।