দিনাজপুর জেলার ঘোড়াঘাটে জাতীয় শ্রমিক লীগের ঘোড়াঘাট উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার সন্ধা ৭ টায় দলীয় অফিসে সাংগঠনিক সম্পাদক ইমর”ল কাওছার মিলটনের ধারা বর্ণনায় নতুন কমিটির সভাপতি আতোয়ার রহমান পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এনামুল কবীর মিন্টু, সহ সভাপতি বাবলু মিয়া, যুগ্ন সম্পাদক মোখলেছুর রহমান সওদাগর, সহ সভাপতি ইয়াদ আলী নাহিদ ৩ নং সিংড়া ইউ,পি শ্রমিক লীগের সভাপতি হিরোক, আইন বিষয়ক সম্পাদক আইনুল শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ্ আলম, শ্রমিক কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু সহ প্রমুখ। পরিচিতি ও আলোচনা সভা শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয়।
উল্লেখ্য যে পূর্বের কমিটির মেয়াদ উর্তীন্ন হওয়ায় জাতীয় শ্রমিক লীগের দিনাজপুর জেলা কমিটি কর্তৃক ঘোড়াঘাট উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে ২বছের জন্য অনুমোদন দেয়।