গত ১০ এপ্রিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল এর কার্যনির্বাহী কমিটির জরুরি সভা দিঘলিয়ার ভাসার বিলে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোর মিছিলের সহ সভাপতি শেখ ইনামুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব এর পরিচালনায় মুল্যবান বক্তব্য রাখেন উপদেষ্টা জি এম আকরাম, শেখ আবদুস সালাম, মোল্লা মাকসুদুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, শেখ আল মামুন, শেখ হাবিবুর রহমান, শেখ শামিমুল ইসলাম, সৈয়দ শাহজাহান, মোঃ আলিবর্দি, মান্দার খান, আহসানুল হক হিরো, নবী হোসেন লিটন, মিজানুর রহমান জীবন, মঞ্জুরুল ইসলাম বাবু, শাহজাহান মোড়ল, তরিক সরদার,নাজনীন সুলতানা, আসমা আক্তার, আসাদুজ্জামান আশা, মহিউদ্দিন পারভেজ, রাকিব খান, রাসেল কবির, আশরাফুল ইসলাম, ফিরোজ শেখ, ফাইমুল হাসান, গাজী রব, সাকিব উদ্দিন মোল্লা, সজল বিশ্বাস প্রমুখ।
সভায় সংগঠনের অনুচ্ছেদ ৮/২ ধারা মতে আলোর মিছিলের কার্যনির্বাহী কমিটিতে রুমানা হাফিজ ও স্বর্ণালি হাসান কে সদস্য নির্বাচিত করা হয়।
এর আগে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে কি করনীয় বিষয়ে আলোচনায় সকলে বক্তব্যে বলেন সরকারের সকল সিদ্ধান্ত মেনে, সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্ভুদ্ধ করা, সবসময় মাক্স পরিধান করা, সরকারি - বেসরকারি কোভিড সহযোগিতা তরান্বিত করা ও সরকারি কাজে সহযোগিতা করা সহ প্রয়োজনে অসচেতন মানুষকে মাক্স বিতরণ করতে নির্দেশনা দেওয়া হয়। বিগত ফেব্রুয়ারী মাসে আলোর মিছিলের প্রচার সম্পাদক সজল কুমার বিশ্বাস ব্যক্তিগত কারণে গত পদত্যাগ করেছিলেন এবং বর্তমানে তাঁর সংগঠনে ফেরার আগ্রহ প্রকাশ করায় কার্যনির্বাহী কমিটি বিবেচনা করবে বলে জানা যায়।