তিন দিনের ব্যাবধানে দিঘলিয়ায় একই বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনা ঘটেছে সেনহাটি কাটানীপাড়া (পূর্বপাড়া) সাংবাদিক ডাঃ সৈয়দ আবুল কাশেমের বাড়িতে। সংঘবদ্ধ চোর ঘরের দেয়ালের ১২/১৪ খানা ইট খুলে ঘরে ঢুকে এবং ঘরের দরজা খোলার চেষ্টা করে ব্যার্থ হয়।কারণ মাত্র তিন দিন আগে গত বৃহস্পতিবার রাতে চোর ঘরে ঢুকে প্রয়োজনীয় মালামাল ও নগদ টাকা নিয়ে অবাধে পালিয়ে যায়।এদিকে গত রাত আনুমানিক ২টার দিকে চোর ঘরে ঢুকে দরজা খোলার চেষ্টা করার সময শব্দ পেয়ে ঘরের কর্ত্রী পথের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সালমা ফেরদৌসের ঘুম ভেঙ্গে যায় এবং তিনি পাশের ঘরে থাকা দেবরকে মোবাইল করে। সালমা ফেরদৌসের ও তাঁর দেবরের কথার শব্দ শুনে চোর দ্রুত দেয়াল ভাঙ্গা ফাঁকা দিয়ে বেরিয়ে অবাধে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিমত একই ঘরে তিন দিনের মাথায় চুরি প্রমাণ করে একটা অপরাধী চক্র এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।