কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম মাহফুজুর রহমানের আশু রোগমুক্তি কামনায় উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল সকাল ১১টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর, আওয়ামী লীগ নেতা সেখ সোহরাব হোসেন, এ্যাড. দীলিপ মল্লিক, সেখ আঃ হাই, চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী, চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, কাজী সাইদুজ্জামান, পুলিন বিহারী সাহা, সেখ ফারুক হোসেন, ফকির মোবাইদুল ইসলাম লিটন,তাঁতীলীগের আহ্বায়ক সেখ সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা কাজল রানী মন্ডল, মহিলা যুবলীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, সাধারন সম্পাদক আফসানা আক্তার মীম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সদস্যবৃন্দ।
অনুরুপ ভাবে উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের আশু রোগমুক্তি কামনায় মৎস্যজীবি লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মোঃ রিপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ নেতা মোঃ মিরাজ হোসেন,মোঃ রাজু মোঃ রুহুল সেখ,মোঃ মোজাম্মেল হোসেন,ওবাইদুল ইসলাম শিকদার, রবি কাজী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সদস্যবৃন্দ।