দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রে ন্যায্যমুল্যে দুধ বিক্রি উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১১ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেইরী ফার্মারসএসোসিয়েশন, চিরিরবন্দর উপজেলার বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় গাভীর দুধ বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মাহবুবা বেগম, বাংলাদেশ ডেইরী ফার্মারসএসোসিয়েশন, চিরিরবন্দর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক শাহ প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য উপজেলার ঘন্টাঘর বাজার, স্টেশন চত্ত্বর ও ঘুঘুরাতলী মোড়ে প্রতিদিন ৫০ টাকা লিটার দরে গাভীর দুধ বিক্রয় করা হবে।