সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের পার্বতীপুরে করোনা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রোববার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।