মোল্লাহাটে দৈনিক জনকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে রোববার সকাল ১১টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে ভিডিও কলে সংযুক্ত ছিলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি উপজেলা আ.লীগ সভাপতি সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা আ.লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক সিকদার অলিদ হোসেন, মোল্লাহাট কেআর কলেজ’র অধ্যক্ষ এল জাকির হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বিশ্বাস মোস্তাফিজুর রহমান।
স্মরণ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, দেশপ্রেম, নিষ্ঠা, সততা ও শ্রমের মধ্য দিয়ে দৈনিক জনকন্ঠ প্রত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ দেশের জন্য কাজ করেছেন আজীবন। এসকল গুন/কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় তিনি অমর থাকবেন।
প্রেস ক্লাব মোল্লাহট’র সভাপতি-অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি এ্যাড. এস এম জামিরুল হক মিন্টু, শেখ সোহেল রানা, মিয়া পারভেজ আলম ও এস এম রাজিব সিদ্দিকী, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ-অধ্যাপক অরুন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক-মোঃ গোলাম রসুল, প্রচার সম্পাদক-মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য সাংবাদিক মোর্শেদা আকতার রতœা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান ও মোঃ ইমলাক শেখ, সদস্য সাংবাদিক মোঃ গিয়াস মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ মোস্তফা মীর ও আবুল বাশার প্রমূখ।