কচুয়ায় “বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২১” উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিত্য়া সম্প্রতি উপজেলা মিলানায়তনে “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)”এর উদ্যোগে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা সমন্বয়কারী ক্রেইন প্রকল্প-জে জে এস কচুয়া মোসাঃ মাহ্ফুজা আক্তার মনি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ।
কর্মসুচি গুলো হলো কচুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ০৮ ও ১০ এপ্রিল ২ দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নে (কোভিড-১৯) সচেতনতা মূলক মাইকিং, কমিউনিটি পর্যায়ে মাস্ক বিতরন, ও হ্যান্ড স্যানিটাইজড বিতরন, মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, ২য় ডোজ টিকা গ্রহণ ও আইসোলেশন বিষয়ক ক্যাম্পেইন করা।
উল্লেখ্য,বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিত্য়া এ সকল (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।