দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাটের অর্থায়নে পৃথক তিনটি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুরের ব্রক্ষচারি শ্রী শ্রী শিব মন্দিরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং সম্মানিত অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।
ফুলবাড়ী শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহার সভাপতিত্বে মন্দির চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ ও দিনাজপুর জেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।
এরপর উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির এবং এলুয়ারি ইউনিয়নের খাজাপুর শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি, সম্মানিত অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ, উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, ডা. নিরঞ্জন কুমার রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পায় বিশ্ববাসী। এই দেশ স্বাধীন করতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলের লাল রক্তে একাকার হয়ে আছে দেশের মাটি। এই দেশে কেউ পরাধিন বা দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। এদের ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।
সম্মানিত অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, ভূমি দস্যুরা দেবোত্তর দখলের মহোৎসবে মেতে ওঠেছে। করোনাকে যেমন মোকাবেলা করতে হবে। ঠিক একইভাবে ধর্মের অপব্যাখ্যাকারী ধর্মান্ধ হেফাজতেও মোকাবেলা করতে হবে। দেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তখন এই উগ্র ধর্মান্ধ হেফাজত দেশের শান্তি বিনষ্টের চক্রান্ত শুরু করেছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।
জানা যায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে প্রত্যেকটি মন্দিরের নির্মাণ কাজে ১০ লাখ করে ব্যয় হবে।