খুলনার পাইকগাছা-কয়রার এমপি আক্তারুজ্জামান বাবু শুক্রবার উপজেলার কপিলমুনির কাশিমনগরে নতুন মসজিদ উদ্বোধন শেষে দিনব্যাপী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। কাশিমনগরে জুম্মার নামাজ আদায় করে বিকেলে হাবিবনগর মাদরাসার নির্মাণাধীন ভবন ও টেন্ডার সম্পন্ন, ৭ কোটি টাকা ব্যায়ে কপিলমুনি-লতার সংযোগ স্থল হাড়িয়া নদীর উপর শংকরদানা ব্রিজ সহ স্থানীয় ত্রিপলী মহা শ্বশ্মান পরিদর্শন করে স্থানীয়দের সাথে মতবিনিময করেন। এরপর তিনি সন্ধ্যায় আগরঘাটার ভেদামারী মোড়ে আওয়ামী লীগ নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে ১৮ মাইল-কয়রা পর্যন্ত সড়ক উন্নয়ন ও মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলকে স্বাস্থ্যবিধি মেনে যাপিত জীবন ও সরকারের নির্দেশনা পালন করার অনুরোধ করেন। এমপির সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোযারুল ইকবাল মন্টু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, লতার সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, আঃ মজিদ, ইউপি সদস্য এজাহার আলী, মোস্তাফিজুর রহমান মিন্টু, আলাউদ্দীন গাজী, আঃ রাজ্জাক, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, এমএম আজিজুল হাকিম ও সিরাজুল ইসলাম প্রমুখ।