খুলনার ডিবি পুলিশ পাইকগাছা থেকে মোঃ আছাফুর রহমান (৪০) কে শুক্রবার রাতে ২০পিচ ইয়াবাসহ আটক করেছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। উপজেলার চাঁদখালী ইউপি শাহাপাড়া গ্রামের মিলনের ‘স’ মিলের সামনে পাইকগাছা-কয়রা রাস্তা থেকে সাতক্ষীরার তালা উপজেলার খেসরা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে মোঃ আছাফুর রহমান কে উয়াবাসহ আটক করে জেলা ডিবি পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে পাইকগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। থানা সূত্রে, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।