রাজশাহী পুঠিয়ায় সড়কে পুকুর খননের ট্রাক্টরের মাটি ফেলে গ্রামীণ সড়কগুলো এখন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। বৃষ্টি হলে কাদায় মানুষ এবং সড়কে যানবাহন চলাচল করতে পারচ্ছে না। স্থানীয়দের অভিযোগ,উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে কোনো কাজ হচ্ছে না। পুকুর খননের মাটিবাহী ড্রামট্রাক ও ট্রাক্টরের কারণে সড়কগুলো ঝুঁিকপূর্ণ হয়ে দেখা দিয়েছে। বিলমাড়িয় এলাকার মনিরুল ইসলাম বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর তিনগুন বেশি পুকুর খনন করা হয়েছে। আর খনন পুকুরের মাটিগুলো কয়েকটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। তারপর সংশ্লিষ্ট এলাকার অনেক মানুষ আশেপাশের নিচুজমি ও গর্ত ভরাট করতে দেখা যাচ্ছে। পুকুর খননের মাটিগুলো ট্রাক্টরের মাধ্যমে সড়ক দিয়ে বিভিন্ন স্থানে আনা হচ্ছে। যখনওই ট্রাক্টরের মাটিগুলো পুরো সড়ক জুড়ে মাটি পড়ে যাচ্ছে। পুকুর খননকারীরা সড়ক হতে মাটিগুলো পরিস্কার করচ্ছে না। যখন বৃষ্টি শুরু হচ্ছে। তখন সড়কের কাদা মাটির কারণে মানুষ ও যানবাহন চলাচল করতে গেলে ঝুকিপূর্ণ হয়ে পড়চ্ছে। শিলমাড়িয়ার ইউনিয়নের খোকসা বিলের বিভিন্ন স্থানে পুকুর খনন করছে আলাউ্িদ্দন মাষ্টার এবং তার বউয়ের ভাই বাবু। এলাকার কেউ প্রতিবাদ করলে, তারা এলাকাবাসীদের চাঁদাবাজী মামলা করার হুমকি দেয় বলে একাধিক অভিযোগ রয়েছে। আবু তাহের নামে অপর একজন পথচারী বলেন, চলতি বছরে কোটি কোটি টাকা ব্যয় মিনি বিশ্বরোড পূর্ণনির্মাণ করা হয়েছে। অথচ একমাস না ঘুরতেই মাটিবাহী যানবাহনগুলো সড়কটির বেহাল অবস্থায় পরিনত হয়ে পড়ল। গত দু’দিন ধরে বৃষ্টি হওয়ায় মিনি বিশ্বরোডে নিয়ন্ত্রণ হাড়ায়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। কাদার কারণে সড়কে বিভিন্ন রকম যানবাহনগুলো ঠিকমত চলাচল করতে পারছে না। কাঠালবাড়িয়া গ্রামের আবদুস সালাম বলেন, গ্রামীণ সড়কে মাটিবাহী ড্রামট্রাক এবং অবৈধ ট্রাক্টরের যানবাহন চলাচল বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন লিখিত অভিযোগ চান। পরে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দেওয়ার পরও তিনি রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বলেন, বছরের শুরু থেকে আমি ফসলি জমিতে পুকুর খনন বন্ধের পক্ষে ছিলাম। কিন্তু কোনো একটি রহস্যময় শক্তি এই পুকুর খননকারীদের পক্ষে কাজ করছে। প্রতিদিন শতশত মাটিবাহী ট্রাক্টর ও ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলের ফলে গ্রামীণ সড়ক ধ্বংশের পথে যাচ্ছে। বিষয়টি উপজেলা মাসিক সভা ও আমাদের এমপি মহদয়কে বলা হয়েছে। কিন্তু এর কোনো সুফল হয়নি। যার কারণে এখন ওই রাস্তা গুলো মরণফাঁদে পরিনত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, বৃষ্টি হলে গ্রামীণ সড়কগুলোতে কাদায় ঝুকিপূর্ণ হওয়াটা স্বাভাবিক। সড়কগুলোর সুরক্ষায় আমরা বিভিন্ন সময় অবৈধ মাটিবাহী ট্রাক্টর বা ড্রামট্রাকগুলো আটক করে জরিমানা আদায় করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে অবৈধ পুকুর খনন ও মাটিবাহী গাড়ীগুলো চলাচল প্রতিরোধে এলাকার লোকজনদের প্রথমে এগিয়ে আসতে হবে।