নাটোরের বড়াইগ্রামে সৌদি আরবের দানশীল এক নাগরিকের দেয়া প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী বাজারে মসজিদ আল নূর নামে এ মসজিদের উদ্বোধন করেন মসজিদের অনুদান সংগ্রহকারীর পিতা সমাজসেবক পিয়ার উদ্দিন শাহ। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলমাস আলী শাহ, প্রধান শিক্ষক আবদুল হালিম ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপ¯ি’ত ছিলেন।
মসজিদ কমিটির সম্পাদক প্রধান শিক্ষক আবদুল হালিম জানান, ১৯৮৬ সালে মসজিদ ¯’াপন করা হয়। বর্তমানে নতুনভাবে মসজিদের ভবন নির্মাণে প্রায় অর্ধকোটি টাকা খরচ হয়েছে। যার পুরোটাই মোহাম্মাদ আবু সলেহ নামে এক সৌদি নাগরিক অনুদান দিয়েছেন। এ অনুদান সংগ্রহের ক্ষেত্রে সৌদি প্রবাসী আবদুল লতিফ ও তার পিতা পিয়ার উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্বোধনের পর দৃষ্টি নন্দন এ মসজিদের পেশ ইমাম মোঃ মারুফ হাসানের ইমামতিতে পবিত্র জুমা’র সালাত আদায় করা হয়। সব শেষে মসজিদ নির্মাণের অর্থদাতা সৌদি নাগরিক মোহাম্মদ আবু সালেহসহ সমাজসেবক পিয়ার উদ্দিন শাহ, আবদুল লতিফ এবং মসজিদের জমিদাতা ও প্রতিষ্ঠাতা আফছার আলী মোল্লাসহ সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।