আজ ৯ এপ্রিল শুক্রবার দিঘলিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ব্রহ্মগাতি গ্রামে একজন বিধবা নারীকে ঘর তৈরিতে সহায়তা করলেন "আকিজ গ্রুপ"।ঘর তৈরি কাজে উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা। এ সময় উপস্থিত ছিলেন মুহসিন মহিলা কলেজের শিক্ষক মোঃইব্রাহিম শেখ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড.মসিউর রহমানের ব্যাক্তিগত কর্মকর্তা মোঃহাফিজুর রহমান, সহায়তা প্রাপ্ত শিউলি বেগম প্রমুখ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে অভিনন্দন ও শুভ কামনা রইল আকিজ গ্রুপের জন্য এবং সাথে থেকে যারা সহায়তা করেছেন তাদের সকলের জন্য।