দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতের কু-লির আগুনে টি. এম হেলথ কেয়ার এ- ইমদাদণ্ডসিতারা খান কিডনি সেন্টার নামের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত ভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে।
টি. এম হেলথ কেয়ার এ- ইমদাদণ্ডসিতারা খান কিডনি সেন্টারের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে প্যাথলজিক্যাল বিভাগের সবগুলো যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে হাসপাতালের আন্তঃ বিভাগের চিকিৎসাধিন কোন রোগির কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
টি. এম হেলথ কেয়ার এ- ইমদাদণ্ডসিতারা খান কিডনি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমেরিকা প্রবাসী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনার সময় তিনি হাসপাতালের চতুর্থ তলায় অবস্থান করছিলেন। সে সময় ঝড়ো বৃষ্টিপাতসহ আকাশে প্রচ- গর্জন হচ্ছিল। এরইমধ্যে একটি বিশাল আকৃতির বজ্রপাতের আগুনের গোলা এসে হাসপাতালের ছাদের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আগুন আগুন বলে নার্স ও কর্মচারীরা ছোটাছুটিসহ চিৎকার শুরু করেন। এ সময় আন্তঃ বিভাগে চিকিৎসারত রোগীরাও আতঙ্কিত হয়ে পরেন। পরে দেখা যায় হাসপাতালের নিচ তলার প্যাথলজিক্যাল বিভাগের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এরপরও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. সোহেল রানা বলেন, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘন্টা সময় লেগেছে। তবে ক্ষয়ক্ষতির হিসার তারা এখনো নিরূপণ করেন নি।