বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) পীরগাছা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক নাসির আহম্মেদকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম ফিরোজকে সদস্য সচিব ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকেলে পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নাসির আহম্মেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোঃ আশিকুর রহমান মন্ডল, মিঠাপুকুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ বিধু রঞ্জন বর্মন, বৃহত্তর রংপুর জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক শাহ কামাল ফারুখ লাবু, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম প্রমুখ। আহ্বায়ক কমিটিতে জাকির হোসেন, মোকছেদ আলী, আশিকুর রহমান, ইয়াছিন আলী, রেজাউল করিম, এলাহী ভরসা, বিশ^জিৎ, জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম স্বপন, শাহ কামাল ফারুখ লাবু, এম খোরশেদ আলমকে সদস্য করা হয়।