নওগাঁর ধামইরহাটে প্রতিবেশী ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা মোস্তফা (৩২) খুন হয়েছে। এ ঘটনায় খুনি রাজু হোসেন (২১) আটক করেছে থানা পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্বতাহেরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
ভিকটিম মোস্তফার আপন ভাই মামনুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নেশা করার কথা রাজু’র বাবা এনামুল হক টিটুকে জানানোয় বাবা এনামুল হক রাজুকে বকা দিলে ০৯ এপ্রিল সকাল ৮ টার দিকে রাজু প্রতিবেশী চাচা মোস্তফার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এ সময় মোস্তফাকে দেখতে পেয়ে রাজু চড়াও হয় এবং মারপিট শুরু করে, একপর্যায়ে রাজু হোসেন ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে মোস্তফাকে ঘাড়ে ও গলায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকলে মোস্তফা গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা জখমী মোস্তফাকে দ্রুত নিকবর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় মোস্তফা মারা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে থানা পুলিশ খুনি রাজু হোসেনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল মুমিন জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ভাই মামনুল হক বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।