শুক্রবার নাটোরের হালতি বিলে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টায় সিংড়ার মৎস্য আড়তে কুড়ি হাজার ৫শত পঞ্চাশ টাকা দাম হাকিয়ে মাছটি কিনে নেন দমদমা এলাকার মাছ ব্যবসায়ী মো. আতাহার আলী। পরে মাছটি দমদমা স্কুল গেটে নিয়ে গেলে শত শত মানুষ এক নজর দেখতে ভীড় জমায়।
সিংড়ার জনতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. আবদুস সালাম জানান, শুক্রবার ভোরে হালতি বিলের একটি খালে মাছটি ধরা পড়েছে। পরে স্থানীয় মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন বিক্রয়ের জন্য তার আড়তে এনেছেন। প্রতি কেজি এক হাজার ৩শত ৭০ টাকা দরে কুড়ি হাজার ৫শত পঞ্চাশ টাকা মাছটির দাম হাকানো হয়েছে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতি ত্রিমোহী অনার্স কলেজের ভূগোল এর সহকারী অধ্যাপক আখতারুজ্জামান বলেন, একসময় হালতি বিল ও চলনবিলে প্রায় বিশাল আকৃতির বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ত। কিন্তু কালের বিবর্তনে, খাল-বিলে পানি শুকিয়ে যাওয়ায় হারিয়ে যাচ্ছে দুর্লব প্রজাতির মাছসহ শামুক-ঝিনুক ও শাপলা-শালুক।