রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের হরিশপুর জামে মসজিদের সভাপতি মো: মোক্তার আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রামবাসী ও মসজিদ কমিটির পক্ষে মসজিদের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: মতিউর রহমানসহ গ্রামের একাধিক লোকজনের স্বাক্ষরিত একটি অভিযোগ কপি সাংবাদিকদের দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদের বহরইল গ্রামের লোল্যা পুকুরটি বহরইল গ্রামের উত্তর দিকে সরকারী প্রথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত। পুকুরটি সরকার হইতে লীজ নিয়ে মন্ডুমালা পৌরসভা হইতে স্বজ্ঞানে ও সচেতন হইয়া হরিশপুর জামে মসজিদকে ১২ অংশ উন্নতিকল্পে প্রদান করেন। গ্রামবাসিরা লীজ এর খচর পাতি মসজিদ এর সভাপতি মোঃ মোক্তার আলীর, হাতে প্রদান করে। কিন্তু ২০০৮ সালে মার্চ মাস হতে এখন পর্যন্ত অর্থ কড়ির কোন হিসাব নিকাশ দেন না। হিসাব চাইতে গেলে সে বলে যে, পুকুর মসজিদে দেওয়া হয়নি। আমাকে ব্যক্তিগতভাবে খেতে দিয়েছে। আমি খাব বলে সে একটি পকেট কমিটি করিয়া গ্রামের ন¤্র ভদ্র অসহায় মানুষের সহি/স্বাক্ষর জাল করে অর্থকড়ি আত্মসাৎ করে খাচ্ছেন।
পুণরায় হিসাব চাইতে গেলে অকথ্য ভাষায় গালী-গালাজ করতে থাকে। সে ক্ষমতার দাপট দেখিয়ে কালক্ষেপন ও পাইতারা করছে। গ্রামবাসি তার অত্যাচারে ও ও হুমকির দাপটে সমাজে কথা বলিতে পারে না। গ্রামের কোন লোক কোন কথা বা হিসাব চাইলে পুলিশের হাতে সোর্পদ করার হুমকি দেখায়।
এসব অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মোক্তার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন দায়িত্ব পালন করি নি ও পুকুরের কোন লীজ হয়নি বলে জানান।