করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামুলক র্যালী, মাস্ক বিতরন করে চলেছে একদল অগ্রগামী নারী। এ ছাড়াও তারা জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং উৎসাহিত করতে মাস্ক পরিহিতদের লাল গোলাপ শুভেচ্ছাও জানাচ্ছেন।
আর এইসব প্রতিদিনই কাজ করছেন দিনাজপুর শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় এই অগ্রগামী দলের নারীরা গড়া দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বৃহস্পতিবার দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি এবং মাস্ক পড়াকে উৎসাহিত করছে। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী।
দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা আরজু মান্দ বানু জানায়, সচেতনতাই পারে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাড়ীর বাইরে হলেই মাস্ক পড়ে বের হতে হবে সকলকে। এটুকুই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নেমেছি।
এ দলে আরও আছেন ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ।