দিঘলিয়া থানা পুলিশ ০৭/০৪/২০২১ তারিখ সকাল ০৯.৩০ টায় দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের সেনহাটি বারইপাড়া শাবুতলা ঘাট সংলগ্ন ভৈরব নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার করে। পুলিশ মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।অজ্ঞাতনামা মৃত মহিলার বয়স অনুমান ২৫ থেকে ২৮ বছর, উচ্চতা আনুমানিক ০৫ ফুট ০২ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা বর্ণের। মেয়েটির পরনে কালো বোরকা, লাল কালো রংয়ের জামা, লাল রংয়ের পাজামা এবং বেগুনী রংয়ের ওড়না পরিহিত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের কোনো পরিচয় পওয়া যায় নি।