দিঘলিয়ার সেনহাটি কাটানীপাড়া(পূর্ব পাড়া) নিবাসী দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ডাঃ সৈয়দ আবুল কাশেম ও পথের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সালমা ফেরদৌসের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে এক দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। গভীর রাতে চোর সুকৌশলে ছাদে উঠে সিলেকোঠার দরজা খুলে ঘরে ঢুকে। চোর এ সময় মোবাইল ফোন, ট্যাপ,নগদ টাকা,স্বর্ণালংকার ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে অবাধে পালিয়ে যায়। চোর ঘরে ঢুকে দরজা খুলে রাখে।বাড়ির লোকজনের জেগে ওঠার আবাস পেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়।