মোল্লাহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২১ পালনে ৮ এপ্রিল সকাল ৮ টা থেকে দিনব্যাপী ৭’টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কোভিড-১৯ সচেতনতা মূলক মাইকিং আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিত্য়া “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)” এর উদ্যোগে মোল্লাহাট উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এর সহযোগিতায় সচেতনতা মূলক এই মাইকিং আয়োজন করা হয়। মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, টিকা গ্রহণ, আইসোলেশন বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং জন সাধারনের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উল্লেখ্য, বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিত্য়া (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।