রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয় এ- কলেজে নতুন ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের আর সিসি ঢালায়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম সরকার এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান, কেশবপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, স্থানীয় হায়দার আলী, সাজেদুর রহমান সকিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ মার্চ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি কলেজ ভবন নির্মানের ভিত্তি প্রস্তর করেন। ৪ তলা বিশিষ্ট ভবনের ১ তলা নির্মাণে ব্যয়ে ধরা হয়েছে ৭৫ লক্ষ টাকা। ভবন নির্মাণে অর্থায়ন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।