দিনাজপুরের পার্বতীপুরে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে মোমিনপুর কাউহাটোলা আদিবাসী শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গামন্দির। উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাইহাটে ছোট যমুনা নদীর দক্ষিণ তীরে কাউহাটোলা আদিবাসী পল্লীতে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন-বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবিন্দ্রনাথ সরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মূরমু, ইউপি মেম্বার তফিকুল ইসলাম শাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবিন্দ্রনাথ সরেন বলেন, হিন্দু কল্যাণ ট্রাষ্টের আর্থিক সহায়তায় এ মন্দির নির্মাণের পুরো ব্যায় সম্পন্ন করা হচ্ছে।