খুলনা জেলার দিঘলিয়া পান চাষের জন্য সমৃদ্ধ ছিল। পন চাষে প্রয়োজনীয় বাঁশ ও খৈলসহ কাঁচা মলের দাম বেড়ে যাওয়ার কারণে দিন দিন পান চাষে উৎসাহ হারিয়ে ফেলছে। এখন আর আগের মত পান বরজ নেই।
দিঘলিয়া উপজেলার পান চাষী সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটি, ফরমাইশখানা, দেয়াড়া, দিঘলিয়া, গোয়ালপাড়া, ব্রহ্মগাতী, পানিগাতি, বারাকপুর, লাখোহাটি, কামারগাতি,নন্দনপ্রতাপ, আড়ুয়া মমিনপুর সহ গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনেকেই পান চাষ করতেন। সরকারিভাবে উৎসাহ ও পৃষ্ঠপোষকতা নাথাকায় পান চাষীরা পান চাষে উৎসাহ হারিয়ে ফেলছেন। দিঘলিয়ার আঃ জলিল, মোঃমাসুদ খান ও মোঃ স্বপন এ প্রতিবেদককে জানান, তাঁরা স্থানীয় কৃষি দপ্তর থেকে সরকারি কোনো সাহায্য-সহযোগিতা পাননা।
একবার প্রাকৃতিক দূর্যোগে উপজেলার অনেক বরজের ক্ষয়ক্ষতি হয়। তালিকাও নিয়ে যান। কিন্তু প্রকৃত কৃষকরা কিছুই পান না। এ ব্যাপারে দিঘলিয়া কৃষি কর্মকর্তা মোঃআব্দুস সামাদ জানান দিঘলিয়ায় অনেক পান চাষ হয়।অনেক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে দিঘলিয়ার পান চাষীরা বললেন ভিন্ন কথা। তাঁরা এপ্রতিবেদককে জানান, কৃষি দপ্তর কর্তৃক যে সব প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে প্রকৃত কৃষকদের জায়গা হয় না।