দিনাজপুরের পার্বতীপুরে বিরোধীয় ভূ-সম্পত্তি নিজ নামে খারিজের সুপারিশ না করায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বেদম পেটালেন প্রধান শিক্ষক আবদুর রউফ ও তার সহযোগিরা। এ ঘটনার পরপরই উপজেলার ১০ ইউনিয়নের ১১জন ইউনিয়ন ভূমি সহকারি উপজেলার নিবার্হী অফিসারের সাথে করে এঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এ রিপোট লেখা পর্যন্ত গত মঙ্গলবার থেকে ১০ ইউনিয়ন ও এক পৌরসভা ভূমি কার্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তহশীল অফিসে। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে বুধবার হামিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ ও তার সহযোগি মীর হোসেন আবু’র বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন।
জানা যায়, উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের আবদুল হকের ছেলে প্রধান শিক্ষক আবদুর রউফ ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী হামিদপুর মৌজার এসএ খতিয়ান-৮৬, ৪৯১ দাগে ২৫ শতক জমি নিজ নামে খারিজ করার জন্য হামিদপুর ইউনিয়ন ভূমি অফিস আবেদন (নম্বর ২০, ৪৮ও ৪৬৫) করেন। এর পরপরই একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওয়াকিল ওই জমি তার বলে খারিজের ব্যাপারে আপত্তি দাখিল করেন। এমন পরিস্থিতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আমিনুল ইসলাম সরাসরি কারো পক্ষে খারিজের সুপারিশ না করে যথাযথ নথিপত্র ও স্বাক্ষ্য প্রমানসহ আপত্তি শুনানির শেষে খারিজের বিষয়টি নিষ্পত্তির জন্য তৎকালীন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ খোদাদাদ হোসেনের কাছে প্রস্তাব পাঠান। এরই জের ধরে প্রধান শিক্ষক আবদুর রউফ ও মীর হোসেন আবু দলবল নিয়ে গত মঙ্গলবার সকারে হামিদপুর ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালায়। এ সময় তারা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আমিনুল ইসলামকে বেদম মারপিট করে ও অফিস কক্ষে ভাংচুর করে। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুর রউফ সরাসরি কোন জবাব না দিয়ে বলেন, ঘটনাস্থলে এসে শোনেন কার কি দোষ?
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নথিপত্র করার প্রক্রিয়া চলছে।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, সারাদেশে সাম্প্রদায়িক শক্তি যে ভাবে তান্ডব চালাচ্ছে, এ ঘটনা তারই অংশ। সরকারি কাজে বাধা সৃষ্টির এঘটনা দিনাজপুরের জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে অবহিত করা হয়েছে। যাতে অনতিবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার সহযোগিদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির নিশ্চিত করা হয়।