বাগেরহাটের চিতলমারীতে চলতি বোরো মৌসুমে ধানেরক্ষেত কানায় কানায় ভরে উঠছে। আর মাত্র ২সপ্তাহের মধ্যে ধান কাটার ধুম পড়ে যাবে। মাঠে মাঠে ধান কাটাও নবান্নের উৎসবে মেতে উঠবেন এলাকার প্রান্তিক কৃষকেরা। দিগন্ত জোড়া বোরো ধানের সোনালী হাঁসির ঝিলিক। সাথে বৈশাখী বাতাসের ঢেউ খেলছে ধানক্ষেতে।
কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন উপজেলার সাধারন মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার জানান, চলতি আর্থিক বছরে চিতলমারী উপজেলায় ১১হাজার ৫শ’ ৫০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের এবং ১৫৫ হেক্টর জমিতে উফশী জাতের ধানের আবাদ হয়েছে। যেখানে সব মিলিয়ে আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১১হাজার ৭শ’৫হেক্টর। সেখানে হিসাব মতে অতিরিক্ত আরো ২৩৫হেক্টর বৃদ্ধি পেয়ে এখন ১১ হাজার ৯শ’ ৪০ হেক্টরে দাড়িয়েছে।এবছর বোরোর আবাদ অনেক ভালো। কোন প্রকার দুর্যোগ না হলে, বাম্পার ফলনের আসা করছি।
সরে জমিনে কৃষকদের সাথে কথা হলে অনেকে জানান, সময় মত সারও কীটনাশক প্রয়োগসহ সেচ ব্যবস্থা আনুকুলে থাকায় এবছর উপজেলার ৭টি ইউনিয়নের মাঠে মাঠে ধানের আবাদ হয়েছে চোখে পড়ারমত। শেষ-মেশ গোলায় উঠুক এটাই তাদের প্রত্যাশা।