রাজশাহীর বাঘায় আম বাগান থেকে শামিমা আক্তার সিমা নামের এক নারীর লাশ উদ্ধারের ১৫ দিন পর হত্যা রহস্য উৎঘাটন করা হয়েছে। হত্যার সাথে জড়িত বজলুর রহমান নামের একজনকে গ্রেফতারের পর এই রহস্য উৎঘাটন করে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোর রাতে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত বজলুর রহমান পুলিশের কাছে স্বীকার করেছেন তার বন্ধু রাজা ইসলামের (২৪) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সিমার। প্রেমের কারণে অনৈতিক সম্পর্ক হয় এবং সিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তারপরে বিয়ে করতে বলেন। এক পর্য়ায়ে বিয়ের কথা বলে তারা দুই বন্ধু মিলে সিমাকে ধর্ষণের পর হত্যা করে আম বাগানে ফেলে রাখা হয়।
পুলিশ জানান, শামিমা আক্তার সিমা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের আতব আলীর মেয়ে। তার স্বামী ৩ বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যায়। তার কিছুদিন পর থেকে বাজুবাঘা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজা ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বজলুর রহমান (৪০) সীমা হত্যা মামলার ২ নম্বর আসামি ও উপজেলার বারখাদিয়া গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে। সিমা বাঘা সদর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন।
উল্লেক্য, ২৩ মার্চ সকালে শামিমা অক্তার সিমার লাশ বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর মাঠের এক আম বাগান থেকে পুলিশ উদ্ধার করে।
বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) আবদুল বারী জানান, সিমা হত্যার রহস্য উদঘন হয়েছে। প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। গ্রেফতারকৃত ২ নম্বর আসামীকে বুধবার সকালে আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।